ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কুমিল্লা ও ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
ছবির ক্যাপশন:
কুমিল্লা ও ফেনীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দ হওয়া পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।

রোববার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টা ও সাড়ে ৫টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার চৌয়ারা বাজার এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং ফেনী সদর উপজেলার উত্তর বেতীয়ারা এলাকায় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া পণ্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।